ভূমিসেবা প্ল্যাটফর্মে
ই-নামজারি সংশ্লিষ্ট অবমুক্ত তথ্যের বরাতে, ই-নামজারির গড় নিষ্পত্তির সময় নিয়মিত মনিটরিং করা সহ, ২৮ দিনের অধিক মাত্রাতিরিক্ত অনিষ্পন্ন ই-নামজারি মামলা সমূহ দ্রুত নিষ্পত্তি করে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার জন্য বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের নিকট পত্র প্রেরণ করেছে ভূমি মন্ত্রণালয়।
এছাড়া, পূর্বের সিস্টেমের কারণে যেসব আবেদন ‘মিথ্যা-নেতিবাচক’ (false negative) অনিষ্পন্ন/পেন্ডিং দেখাচ্ছে সেসব সমাধান করার উপায়ও জানানো হয়েছে একই পত্রে। সামগ্রিকভাবে ই-নামজারি নিষ্পত্তিতে নির্ধারিত সময়ের অতিরিক্ত মাত্রার সময় ব্যয় হওয়ার অন্যান্য সকল ধরণের কারণ জানানোর জন্যও অনুরোধ করা হয়েছে পত্রে।
মাঠ পর্যায় ই-নামাজারি আবেদন নিষ্পত্তিতে ২৮ দিনের অধিক সময় ব্যয় হওয়ার কারণগুলোর ব্যাপারে অবগত হবার পর সেই অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রশ্ন-ভিত্তিক গাইডেড ই-নামজারি ফরম, সরকারের সার্ভারে রক্ষিত ডাটার সাথে সিনক্রোনাইজিং সহ বেশ কিছু নতুন ফিচার সংযুক্ত করে পূর্বের ই-নামজারি সিস্টেম আপডেট করে স্মার্ট করা হয়েছে। ভূমি প্রশাসনে সুশাসন নিশ্চিত করা এবং ভূমি সেবা অধিকতর গণমুখী করার জন্য ভূমি সেবা সম্পর্কিত প্রযোজ্য তথ্যও এই স্মার্ট সিস্টেমে উন্মুক্ত করা হয়েছে ।
গত সপ্তাহে ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংশ্লিষ্ট এক সভায় ই-নামজারি বিষয়ে পর্যালোচনার সময় অবমুক্ত তথ্য প্রদর্শনে প্রযোজ্য সময় থেকে ই-নামজারি আবেদন নিষ্পত্তিতে ২৮ দিনের অধিক সময় মাত্রাতিরিক্ত ভাবে প্রয়োজন হবার বিষয়টি উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে গত ১৯ সেপ্টেম্বর আলোচ্য পত্রটি ভূমি পাঠানো হয়।